বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন।
এক নম্বর অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। তবে
মামলার দুই নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়।
ট্রাইব্যুনালের বরাত দিয়ে জানা গেছে, দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য প্রমাণের
পর বিচারকে অবশ্যক রূপে ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রায় ঘোষণার
পর রাজধানী ও দেশের বিভিন্ন
অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।