বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য প্রমাণের
ভিত্তিতে আসামি কামালের বিরুদ্ধে এই শাস্তি কার্যকর
করার নির্দেশ দেওয়া হয়েছে।