বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
রাজধানীর রামপুরা এলাকায় আগুনে পুড়ে গেছে ভিক্টর পরিবহনের একটি যাত্রীবাহী বাস।
বুধবার রাত ১০টার দিকে রামপুরার বাংলাদেশ টেলিভিশন কার্যালয়ের কাছাকাছি দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ আগুনের ঘটনা ঘটে।
ফায়ার
সার্ভিসের কর্মকর্তারা জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটিতে থাকা যাত্রীরা আগুন লাগার মুহূর্তে নিরাপদে বের হতে সক্ষম হন, তাই হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা
জানায়, কেউ বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে।
ফায়ার
সার্ভিস ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে এবং আগুন লাগার সঠিক কারণ নির্ধারণের চেষ্টা করছে।