বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
আমনের কাটা–কাটির মৌসুম ঘনিয়ে আসতেই সরকারি সংগ্রহ অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি জানান,
চলতি মৌসুমে সরকার ৩৯ টাকা কেজি দরে ধান এবং ৫০ টাকা কেজিতে সিদ্ধ চাল সংগ্রহ করবে।
খাদ্য
উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই কারণে এবার আগেভাগেই সংগ্রহ কার্যক্রম শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। নির্বাচনকালীন সময়ে খাদ্য মজুদ শক্তিশালী রাখতেই এই উদ্যোগ নেওয়া
হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সংগ্রহের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে — সরকার পরিকল্পনা করেছে ৫০ হাজার মেট্রিক টন ধান, ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, এবং
৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ
করার।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
বলেন, খাদ্য মজুদের দৃষ্টিকোণ থেকে এবং ভোগ্যপণ্যের দামের স্থিতিশীলতা রক্ষার জন্য এই সংগ্রহ অভিযানের
গুরুত্ব অপরিসীম।
তিনি আরও জানান, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতেই বাজার পরিস্থিতি পর্যালোচনা করে মূল্য নির্ধারণ করা হয়েছে।
দ্রুত সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।