বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারক ও প্রসিকিউটরদের হত্যার
হুমকিদাতাদের শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় মো. শরীফ নামে এক ব্যক্তিকে গ্রেফতার
করা হয়েছে।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন প্রসিকিউশনের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা।
আইনশৃঙ্খলা
বাহিনীর কর্মকর্তারা জানান, গত কয়েকদিন ধরে
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম ব্যাহত করা এবং বিচারক ও প্রসিকিউটরদের প্রাণনাশের
হুমকি দেওয়া হচ্ছিল। এ বিষয়ে ট্রাইব্যুনালের
পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু
করে সাইবার ইউনিট।
তদন্তে
দেখা যায়, বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচার ও হুমকির পেছনে
কয়েকজন সক্রিয় ছিল। তাদের মধ্যে মো. শরীফ প্রথম
নিশ্চিত শনাক্ত হন। পরে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কর্তৃপক্ষ
জানিয়েছে, রায় ঘোষণার পর বিচারক ও
প্রসিকিউটরদের লক্ষ্য করে যেকোনো ধরনের উসকানি, মিথ্যা প্রচারণা ও হুমকিকে রাষ্ট্রের
বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ধরনের অপরাধে
জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।