বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
বাংলাদেশের আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করেছে এবং চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) সরকার ব্যবস্থা পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার প্রধান
বিচারপতি ড.
সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত
বিচারপতির বেঞ্চ
এ রায় ঘোষণা
করেন।
সরকারি সূত্রে জানা গেছে, তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) সরকার পুনর্বহাল করা হয়েছে এবং এটি চতুর্দশ সংসদ নির্বাচনের সময় থেকে কার্যকর হবে।
আপিল বিভাগ বলছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এটি
নিশ্চিত করা হয়েছে, যাতে নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ এবং জনগণের আস্থাভিত্তিক পরিবেশে
সম্পন্ন হতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ দেশের
নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত
করার উদ্দেশ্য বহন করছে।