বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি টেক্সটাইল মিলসহ মোট ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে
তিতাস
গ্যাস
কর্তৃপক্ষ। বৃহস্পতিবার পরিচালিত এই
অভিযানে একটি
টেক্সটাইল মিলে
অবৈধভাবে গ্যাস
ব্যবহার করার
অভিযোগ
প্রমাণিত হওয়ায়
মালিককে এক লাখ টাকা জরিমানা
করা
হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের নেতৃত্বে
এই অভিযান পরিচালিত হয়।
তিতাস
কর্তৃপক্ষ জানায়,
দীর্ঘদিন ধরে
এলাকায়
অবৈধ
সংযোগ
ব্যবহার করে
শিল্প
ও
গৃহস্থালি পর্যায়ে গ্যাস
অপব্যবহারের অভিযোগ
পাওয়া
যাচ্ছিল। এরপর
বিশেষ
দল
গড়ে
অভিযান
পরিচালনা করা
হয়।
অভিযানে থাকা
কর্মকর্তারা বলেন,
অবৈধ
গ্যাস
সংযোগ
দেশের
জ্বালানি খাতে
বড়
ধরনের
ক্ষতি
করছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘অবৈধ গ্যাসের সংযোগ স্থাপন বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’