বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
রাজধানী ঢাকাসহ সারাদেশে শুক্রবার সকালে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকা, নারায়ণগঞ্জ
এবং নরসিংদীর বিভিন্ন স্থান থেকে এসব মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন ও চিকিৎসা প্রতিষ্ঠান।
ভূমিকম্প অনুভূত হওয়ার পর আতঙ্কে দ্রুত
সরে যাওয়ার সময় পড়ে যাওয়া, হৃদ্যন্ত্রের সমস্যাসহ বিভিন্ন কারণে ঢাকায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
নারায়ণগঞ্জে ভূমিকম্পজনিত আতঙ্ক ও বিশৃঙ্খলার মধ্যে
১ জনের মৃত্যু নিশ্চিত করেছে জেলা প্রশাসন।
নরসিংদীতে ছুটোছুটি ও দুর্ঘটনাজনিত পরিস্থিতিতে
২ জনের মৃত্যু হয়েছে।
দেশের বিভিন্ন এলাকায় বহু মানুষ আহত হয়েছেন। অনেকে ভবন থেকে নামতে গিয়ে পড়ে যান, কেউ কেউ ধাক্কাধাক্কিতে আহত হন। অনেকেই স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা
নিয়েছেন।
ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ বিভিন্ন স্থানের বেশ কয়েকটি ভবন, আবাসিক টাওয়ার ও স্থাপনায় ফাটল
দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ফায়ার সার্ভিস ভবনগুলো পরীক্ষা করে ক্ষতির মাত্রা নির্ণয়ে কাজ শুরু করেছে। এখন পর্যন্ত বড় ধরনের ধস
বা ব্যাপক ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ, সিটি করপোরেশন ও স্থানীয় প্রশাসনের
পক্ষ থেকে জরুরি তৎপরতা শুরু হয়। ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে প্রবেশ না করার আহ্বান
জানানো হচ্ছে।