বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত
হয়েছে। শুক্রবার নরসিংদীর মাধবদীকে উৎপত্তিস্থল হিসেবে
চিহ্নিত এই ভূমিকম্প দেশের
অধিকাংশ এলাকায় অনুভূত হয়।
প্রাথমিকভাবে
পাওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের ঘটনায় সারাদেশে কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে।
এছাড়া বিভিন্ন স্থানে বহু মানুষ আহত হয়েছেন এবং বেশ কিছু ভবন ও স্থাপনায় ফাটল
দেখা গেছে।
ভূমিকম্পটি নরসিংদীর মাধবদী এলাকায় উৎপন্ন হয়ে দ্রুত ঢাকাসহ আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ে। কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ ভবন থেকে বের হয়ে আসে এবং বিভিন্ন স্থানে আতঙ্ক তৈরি হয়।
দেশের কয়েকটি জেলায় ভবনের দেয়াল ও সিলিং খসে
পড়ার ঘটনা ঘটেছে। কিছু এলাকায় পুরোনো ও ঝুঁকিপূর্ণ স্থাপনায়
ফাটল ধরেছে। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও চিকিৎসা সংশ্লিষ্ট
সংস্থাগুলো উদ্ধার ও জরুরি সেবা
কার্যক্রম চালাচ্ছে। সম্ভাব্য আফটারশক মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।