বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
দেশব্যাপী অনুভূত
ভূমিকম্পের পর
আতঙ্কে
দৌড়াদৌড়ি ও
হুড়াহুড়িতে পড়ে
আহত
হয়ে
হাসপাতালগুলোতে রোগীর
ভিড়
বেড়েছে। রাজধানী ঢাকার
বিভিন্ন হাসপাতাল—বিশেষ
করে
পঙ্গু
হাসপাতাল এ
রোগীর
চাপ
স্বাভাবিক সময়ের
তুলনায়
কয়েকগুণ বৃদ্ধি
পেয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসতে থাকে রাজধানীর বাইরের রোগীও। শুক্রবার রাত ১০টা পর্যন্ত পঙ্গুতেই চিকিৎসা নিয়েছেন ১২০ জন, ভর্তি ১৯ জন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়,
অধিকাংশ রোগী
দৌড়াতে
গিয়ে
পড়ে
যাওয়া,
সিঁড়ি
দিয়ে
নেমে
হোঁচট
খাওয়া,
দরজা-জানালার ধাক্কায় আঘাত পাওয়া কিংবা
ভিড়ের
চাপে
ধাক্কাধাক্কিতে আহত
হয়েছেন। এদের
মধ্যে
নারী,
পুরুষ,
শিশু—সব বয়সের মানুষই
রয়েছে।
বেশ
কয়েকজনকে গুরুতর
অবস্থায় ভর্তি
করা
হয়েছে,
আর
অনেকেই
প্রাথমিক চিকিৎসা শেষে
বাড়ি
ফিরে
গেছেন।
এ
ছাড়া
রাজধানীর বাইরে
ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট,
কুমিল্লা ও
রাজশাহীর বিভিন্ন হাসপাতালেও একই
ধরনের
ভিড়
দেখা
গেছে।
ভূমিকম্পের মুহূর্তে আতঙ্কে
মানুষ
ঘর-বাড়ি থেকে বের
হতে
গিয়ে
দেয়াল,
ফার্নিচার কিংবা
সিঁড়ির
ধাক্কায় আহত
হয়েছেন
বলে
জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চিকিৎসকরা জানান,
এ
ধরনের
পরিস্থিতিতে আতঙ্কই
বড়
বিপদের
কারণ
হয়ে
দাঁড়ায়। তারা
হুশ
ধরে
চলাফেরার পাশাপাশি ভূমিকম্পে কীভাবে
নিরাপদে অবস্থান করা
যায়—এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন।