বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী
বলেছেন, ত্রয়োদশ জাতীয়
সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রণীত নতুন টেলিকম পলিসি পুনর্বিবেচনা (রিভিউ) করবে।
শনিবার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে নতুন টেলিকম পলিসি নিয়ে টিআরএনবি আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের টেলিকম খাত জনগণের স্বার্থে পরিচালিত হওয়া উচিত। নীতি–কৌশল প্রণয়ন করতে হবে স্বচ্ছতা, প্রতিযোগিতা এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করার লক্ষ্যে।
আমীর
খসরু বলেন, “অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে যে টেলিকম পলিসি
ঘোষণা করেছে, তা দেশের দীর্ঘমেয়াদি
স্বার্থের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ—সেটা খতিয়ে দেখা জরুরি। বিএনপি ক্ষমতায় এলে পুরো খাতকে মূল্যায়ন করে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি
আরও দাবি করেন, প্রযুক্তি খাতে বিনিয়োগ, উদ্ভাবন এবং ডিজিটাল সেবাকে এগিয়ে নিতে সরকারকে জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।