বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
অগ্রণী ব্যাংকের
প্রধান
শাখার
দুটি
ভল্টে
শুধু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়, তার
বোন
শেখ রেহানা এবং
মেয়ে
সায়মা ওয়াজেদ পুতুলসহ
পরিবারের
অন্যান্য
সদস্যদেরও
স্বর্ণ মজুত ছিল।
বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
প্রাথমিকভাবে ব্যাংক
সূত্রে
জানা
গেছে,
ভল্টগুলিতে
বিভিন্ন
মূল্যের
স্বর্ণের
জুয়েলারি
রাখা
ছিল।
তিনি বলেন, ‘স্বর্ণালংকারগুলো আলাদা আলাদাভাবে মার্কিং (চিহ্নিত) করা ছিল। আমাদের অনুসন্ধানকারী দলের কর্মকর্তারা এখন স্বর্ণালংকারগুলো আলাদা করবেন। কার কোন অংশটুকু আছে, তা নির্ধারণ করা হবে।’
জব্দ করা ৮৩২ ভরি স্বর্ণালংকারের মধ্যে শেখ হাসিনার কতটুকু–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেই অংশটুকু নির্ধারণ করার জন্যই ইনভেন্ট্রি করা হয়েছে এবং তার যে সম্পদ বিবরণী দাখিল করেছেন তার সঙ্গে মিলিয়ে যাচাই করে তার অংশটুকু নির্ধারণ করা হবে। তার জন্যই এত কার্যক্রম।’
বর্তমানে বিষয়টি
নিয়ে
নানা
দিক
থেকে
গবেষণা ও অনুসন্ধান চলছে।