বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে ‘অত্যন্ত সংকটময়’ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চান মির্জা ফখরুল।
তিনি বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন এবং চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। ফখরুলের দাবি, বর্তমান অবস্থায় তার চিকিৎসায় দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়া জরুরি।
মহাসচিব আরও বলেন, “দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের নেত্রী—তার জীবন বাঁচাতে সব ধরনের চিকিৎসা সুবিধা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। দলীয়ভাবে আমরা গভীর উদ্বেগের মধ্যে আছি।”
এদিকে বিএনপি নেতারা জানিয়েছেন, দলের পক্ষ থেকে নিয়মিতভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আপডেট নেওয়া হচ্ছে এবং চিকিৎসক দলের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন সাবেক এ প্রধানমন্ত্রী। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।