বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
শনিবার দুপুরে রাজধানীর গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তার মৃত্যুতে ধর্মীয় মহল ও রাজনৈতিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সমাজ ও ছাত্র সমাজের বিভিন্ন পর্যায়ের নেতারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন।