বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে যখন নানা আলোচনা চলছে, ঠিক সেই সময় পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে।
রোববার জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আলাপনে এ বিষয়ে মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিভিন্ন দেশ ও উন্নয়ন সংস্থা বাংলাদেশে অনুষ্ঠিতব্য নির্বাচনের অগ্রগতি নজরদারি করছে। তাদের সঙ্গে নানা পর্যায়ে বৈঠক ও আলোচনা চলছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বৃহৎ কোনো দল ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হলে তা রাজনৈতিকভাবে নতুন আলোচনা সৃষ্টি করতে পারে। তবে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি বাস্তবসম্মত।