প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 11-04-2026 ইং
সংবাদ শিরোনামঃ নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
র্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগের তদন্ত শেষে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে গত মঙ্গলবার ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যার নেতৃত্বে আছেন তামিম ইকবাল। মাত্র তিন মাসের জন্য দায়িত্ব পাওয়া তামিমের বোর্ডের সামনে শুরুতেই চ্যালেঞ্জ নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা। নতুন বোর্ড কেমন দল গঠন করে, কারা সুযোগ পান, কারা বাদ পড়েন; এসব নিয়ে গুঞ্জনের মাঝেই অপেক্ষার অবসান ঘটাল বিসিবি।
অবশ্য তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের মধ্যে কেবল প্রথম দুই ওয়ানডের দল প্রকাশ করেছে বিসিবি। তবে সেখানে নেই কোনো চমক। সবশেষ পাকিস্তান সিরিজে বুলবুলের বোর্ড ওয়ানডেতে যে দল দিয়েছিল, সে একই দলই প্রকাশ করেছে তামিমের বোর্ড।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে ১৭ এপ্রিল মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। একই ভেন্যুতে পরের ওয়ানডে ম্যাচটি হবে ২০ এপ্রিল। সিরিজের তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৩ এপ্রিল।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৭ এপ্রিল, চট্টগ্রামে। একই ভেন্যুতে পরের ম্যাচ ২৯ এপ্রিল। মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২ মে।