প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 21-05-2026 ইং
সংবাদ শিরোনামঃ জেলে দিতে চাইলে দিতে পারেন : সালমান খান
বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
বিতর্ক আর বলিউড ভাইজান খ্যাত সালমান খান যেন একে অপরের সঙ্গী। পর্দার বাইরে নানা কারণে আলোচিত হতে এ তারকার জুড়ি নেই। সব শেষ গত মঙ্গলবার মুম্বাইয়ের একটি হাসপাতালের বাইরে সংবাদমাধ্যমের কিছু কর্মীর সঙ্গে বিতণ্ডায় জড়ান সালমান।
তাকে দেখেই ছবি তুলতে শুরু করেন কয়েকজন ফটোগ্রাফার। এতে বিরক্ত হয়ে ক্ষোভ প্রকাশ করেন ভাইজান।
পরে বুধবার (২০ মে) ভোররাতে সামাজিক মাধ্যমে এক বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেন সালমান। তিনি বলেন, "সবসময় সংবাদমাধ্যমকে সম্মান করেছি। তাদের কাজের স্বাধীনতাকে সমর্থন করি। তবে কারও ব্যক্তিগত কষ্ট বা কঠিন মুহূর্তকে দেখার জিনিস বানিয়ে টাকা উপার্জন করার প্রবণতা আমাকে কষ্ট দেয়।"
এ অভিনেতার প্রশ্ন, একটা ছবির চেয়ে কি মানুষের জীবন বেশি গুরুত্বপূর্ণ নয়? এ সময় তিনি আরও বলেন, "আমি ৬০ বছরে পৌঁছেছি ঠিকই, কিন্তু লড়াই করতে ভুলিনি। জেলে দিতে চাইলে দিতে পারেন।"