প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 24-05-2026 ইং
সংবাদ শিরোনামঃ বিটিভির ঈদ অনুষ্ঠান "পাহাড়ে ঈদ"
বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
বিটিভির ঈদ অনুষ্ঠান মানেই বাড়তি কিছু। আসছে কুরবানি ঈদেও থাকবে তেমন আয়োজন। চ্যানেলটির ‘পাহাড়ে ঈদ’ অনুষ্ঠানে এবার পার্বত্য এলাকার জাতিগোষ্ঠী শিল্পীদের বর্ণিল পরিবেশনা দেখা যাবে। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা নিজেদের সংস্কৃতি তুলে ধরবেন নান্দনিক উপস্থাপনায়।
বাংলাদেশ টেলিভিশনের নির্বাহী প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনায় দুই পর্বে সাজানো এ অনুষ্ঠান ঈদের চতুর্থ দিন এবং পঞ্চম দিন বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে।
সংশ্লিষ্টরা জানান, পার্বত্য চট্টগ্রামের বান্দরবান ও রাঙামাটি জেলায় বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে বম, চাক, মারমা, ম্রো, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, চাকমা, খিয়াং এবং গুর্খা জাতিগোষ্ঠীর শিল্পীদের নাচ-গানের পরিবেশনায় বর্ণিল হয়ে থাকবে "পাহাড়ে ঈদ" অনুষ্ঠানটি।