বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
বলিউডের দুই বোন কারিশমা কাপুর ও কারিনা কাপুর খানের মধ্যকার চমৎকার সম্পর্কের কথা সবার জানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই দুই বোন তাদের ভালোবাসার অটুট বন্ধন নিয়ে কথা বলেছেন।
সেখানে বড় বোন কারিশমাকে মায়ের আসনে বসিয়ে কারিনা সস্নেহে দাবি করেছেন, কারিশমার নিজের সন্তানদের আগেও তিনি ছিলেন কারিশমার ‘প্রথম কন্যা’।
সাক্ষাৎকারে কারিনা কাপুর তার বোন কারিশমাকে (ডাকনাম ললো) ‘জাতির নয়নমণি’ বলে অভিহিত করেন। কারিনা একটি আবেগঘন অডিও বার্তায় বলেন, ‘ললোকে নিয়ে কিছু বলা আমার জন্য খুব কঠিন। তিনি শুধু একজন অসাধারণ মানুষই নন, একজন নিবেদিতপ্রাণ মা এবং অত্যন্ত পরিশ্রমী অভিনেত্রী।
নব্বইয়ের দশকের সেই সুপারস্টার নায়িকাদের মতো আজও দেশের প্রত্যেক অভিনেত্রী ললোকে আদর্শ মানেন।’ কারিনা অকপটে স্বীকার করেন, কারিশমা তার জীবনে মায়ের মতো ভূমিকা পালন করেছেন এবং তাকে ছাড়া তাদের পুরো পরিবারই একদম দিশেহারা হয়ে পড়বে।
কারিনার এমন আবেগঘন বার্তার জবাবে কারিশমা কাপুর জানান, প্রিয়জনদের যত্ন নেওয়াটা সবসময়ই তার সহজাত প্রবৃত্তি এবং তিনি এটি মন থেকেই করেন। এই অভিনেত্রী বলেন, ক্যারিয়ার বা জীবনের যে পর্যায়েই তিনি থাকুন না কেন, পরিবার সবসময়ই তার কাছে অন্য সবকিছুর চেয়ে আগে এবং সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে।