ব্রাজিলের ফুটবলের অন্যতম সফল ও কিংবদন্তি কোচ কার্লোস আলবার্তো পেরেইরা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। ৮৩ বছর বয়সী এই সাবেক কোচ ফুসফুসের তীব্র প্রদাহ বা সংক্রমণে ভুগছেন এবং বর্তমানে তাকে কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাস দেওয়া হচ্ছে।
হাসপাতাল থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, ‘ব্রাজিল জাতীয় দলের সাবেক কোচ কার্লোস আলবার্তো পেরেইরা ফুসফুসের প্রদাহজনিত কারণে আইসিইউতে ভর্তি আছেন এবং তাকে যন্ত্রের সাহায্যে শ্বাস নিতে হচ্ছে। তবে রোগীর অবস্থা বর্তমানে স্থিতিশীল।
এখনই তাকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তরিত করার কোনো সম্ভাবনা নেই।’