বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
বাংলা স্কুল অ্যান্ড কলেজে ‘ডেমনস্ট্রেটর’ নামে পদ না থাকলেও দীর্ঘদিন চাকরি করেছেন আমিনুল ইসলাম
অভিযোগ উঠেছে, বাংলা স্কুল অ্যান্ড কলেজে আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে ‘ডেমনস্ট্রেটর’ পদে কর্মরত থাকলেও প্রতিষ্ঠানের অনুমোদিত জনবল কাঠামোতে এ ধরনের কোনো পদ নেই। সংশ্লিষ্টদের দাবি, পদটির বৈধতা, নিয়োগ প্রক্রিয়া এবং দীর্ঘদিন দায়িত্ব পালনের বিষয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও কর্তৃপক্ষের ব্যাখ্যা দাবি করেছেন অভিযোগকারীরা।
অভিযোগ অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদিত সাংগঠনিক কাঠামোতে ‘ডেমনস্ট্রেটর’ নামে কোনো পদ না থাকা সত্ত্বেও আমিনুল ইসলাম দীর্ঘ সময় ধরে ওই পদে দায়িত্ব পালন করেছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জেলা শিক্ষা অফিস তদন্ত করে একটি প্রতিবেদনও জমা দিয়েছে বলে জানা গেছে। তবে সংশ্লিষ্টদের দাবি, তদন্ত সম্পন্ন হয়ে প্রতিবেদন জমা দেওয়া হলেও রহস্যজনক কারণে সেটি আজও প্রকাশ করা হয়নি কিংবা জনসম্মুখে আনা হয়নি। ফলে তদন্তের ফলাফল ও সুপারিশ সম্পর্কে কেউ অবগত নন।
এদিকে অভিযোগকারীরা আরও দাবি করেন, একই প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া হুমায়ূন কবির বর্তমানে ওই পদে বহাল রয়েছেন। ফলে নিয়োগের বৈধতা, প্রশাসনিক স্বচ্ছতা এবং প্রতিষ্ঠানের জনবল কাঠামো অনুসরণের বিষয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য, তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং নিয়োগ-সংক্রান্ত সকল নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন করা প্রয়োজন। অভিযোগকারীরা স্বচ্ছ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বিস্তারিত আসছে.....