বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
গাজীপুরের ভোগড়ায় অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজা, একটি কাভার্ডভ্যান জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় ঘটনায় জড়িত দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান।
আটকরা হলেন— কুমিল্লার দাসকান্দি গ্রামের মো. ইমন শাহরিয়ার (২৮), ও একই জেলার ঘোড়াশাল গ্রামের শরিফ (২৮)।
পুলিশ কর্মকর্তা বলেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া এলাকায় স্থানীয় কামাল হোসেনের গাড়ির ওয়ার্কশপের সামনে অভিযান চালানো হয়। এসময় ঢাকা-টাঙ্গাইলগামী মহাসড়কের ওপর অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে অবস্থান করার সময় ইমন শাহরিয়ার ও মো. শরিফকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদকালে তাদের হেফাজত থেকে আনুমানিক ৩৬ লাখ টাকা মূল্যমানের ১২০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যান, জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।