বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
খ্যাতিমান শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর।
‘বাংলাদেশের পাপেটম্যান’ হিসেবে খ্যাত শিল্পী মুস্তাফা মনোয়ার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যানসারে ভুগছিলেন। ২০০৪ সালে পেয়েছেন তিনি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘একুশে পদক’ অর্জন করেন।