প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 02-07-2026 ইং
সংবাদ শিরোনামঃ বিশ্বকাপে কেইনের নতুন ইতিহাস
বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
বিশ্বকাপে আরও একটি গৌরবময় অধ্যায় লিখলেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) বিপক্ষে দুর্দান্ত এক ম্যাচে জোড়া গোল করে ফুটবল সম্রাট পেলেকে ছাড়িয়ে গেছেন এই ইংলিশ অধিনায়ক।
বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত ১৩টি গোল করে কেইন যৌথভাবে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন। বুধবার ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচে কেইনের জোড়া গোলের পর বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা দাঁড়ায় ১৩-তে।
এর মাধ্যমে তিনি ব্রাজিলের কিংবদন্তি পেলেকে (১২ গোল) পেছনে ফেলে ফরাসি তারকা ফন্টেইনের (১৩ গোল) রেকর্ড স্পর্শ করেছেন। এখন জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড (১৬ গোল) থেকে আর মাত্র ৩ গোল দূরে আছেন তিনি।
চলতি ২০২৬ বিশ্বকাপে হ্যারি কেইনের ফর্ম ছিল দেখার মতো। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল দিয়ে তার যাত্রা শুরু হয়। এরপর পানামার বিপক্ষেও তিনি জালের দেখা পান। আর সর্বশেষ কঙ্গোর বিপক্ষে আরও দুটি গোল করে মাত্র ৪ ম্যাচে ৫ গোল নিজের ঝুলিতে পুরলেন কেইন। এই দুর্দান্ত পারফরম্যান্সই তাকে দ্রুত তালিকার ওপরের দিকে নিয়ে এসেছে।