প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 16-07-2026 ইং
সংবাদ শিরোনামঃ আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সের নবীনবরণ ও সংবর্ধনা
বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট ও শেখ সাবিনা শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে ২০২২ থেকে ২০২৪ সালের গ্রেডিং পদ্ধতির বিএসসি (সম্মান) ও এমএস উত্তীর্ণ পাঁচটি বিভাগের কৃতী শিক্ষার্থীদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল আহসান। কলেজের অধ্যক্ষ প্রফেসর সেলিনা আখতারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, স্কয়ার হাসপাতালের চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের কনসালট্যান্ট ডেভেলপমেন্টাল থেরাপিস্ট আসমা বেগম শিল্পী এবং কলেজের প্রতিষ্ঠাতা শেখ সাবিনা।
উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে অতিথিদের বরণ করেন আয়োজকরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এতে অংশ নেন কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।