প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 18-07-2026 ইং
সংবাদ শিরোনামঃ বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন ট্রাম্প
বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
একটি ফিফা ইভেন্টে নিউইয়র্কে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপ ফাইনাল শেষে তিনিই চ্যাম্পিয়ন দলকে তুলে দেবেন ট্রফি।
আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের আগে এক অনুষ্ঠানে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট টুর্নামেন্টের রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিতিতে লিওনেল মেসির পারফরম্যান্সের প্রশংসা করেছেন।
রবিবারের ফাইনালের আগে রোজারিওতে জন্ম নেওয়া তারকাকে নিয়ে ট্রাম্প বললেন, ‘আমি মেসির দেওয়া ওই পাসটি দেখেছি, আর ফুটবল সম্পর্কে আমি কিছুটা হলেও বুঝি। আমি দেখছিলাম মেসিকে বেশ ভালোভাবেই মার্ক করে রাখা হয়েছিল, তাই না? আর হঠাৎ করেই সে ডানপ্রান্তে চলে গেল, শট নিল এবং সেটি নিখুঁত হওয়ার থেকে মাত্র কোয়ার্টার ইঞ্চি দূরে ছিল। এটা দুর্দান্ত ছিল।’