বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
শনিবার ১৮ জুলাই বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল অডিটোরিয়ামে "ধর্মীয় ও পারিবারিক আইনে নারীর অধিকার: বাস্তবতা ও আইনি সহায়তা" শীর্ষক একটি জাতীয় সেমিনার আয়োজিত হয়।
"She for Tomorrow – The Conversations We Need, The Future We Lead" প্রতিপাদ্যকে সামনে রেখে সেমিনারটির যৌথ আয়োজন করে ন্যাশনাল ইয়ুথ ফোরাম অব বাংলাদেশ (Youth Forum) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানের Title Sponsor ছিল প্রযুক্তি প্রতিষ্ঠান RAIYANTECH।
সেমিনারের মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় ও পারিবারিক আইনে নারীর অধিকার, বাস্তব জীবনের চ্যালেঞ্জ, আইনি সহায়তা প্রাপ্তির সুযোগ এবং ন্যায়বিচার নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ-তরুণী, গবেষক, আইনজীবী, শিক্ষক, সামাজিক সংগঠক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সেমিনারটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন School of Leadership USA এর প্রতিষ্ঠাতা এবং Washington University of Science & Technology এর প্রফেসর ড. গোলাম রাব্বানী নয়ন বাংগালি।
উদ্বোধনী বক্তব্যে তিনি নারীর অধিকার, ন্যায়বিচার এবং যুবসমাজের দায়িত্বশীল নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জনাব মো. শফিউল্লাহ ও ইউথ ফোরামের ভাইস প্রেসিডেন্ট জনাব মনিরুজ্জামান মনির। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ ও অধ্যাপক ড. আলেয়া বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট অ্যাডভোকেট আমিনুল ইসলাম মুনির।
সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট রাশনা ইমাম এবং সংবিধান বিশেষজ্ঞ ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জনাব আরিফ খান।
বক্তারা ধর্মীয় ও পারিবারিক আইনে নারীর অধিকার, বিদ্যমান আইনি কাঠামো, বাস্তব সমস্যা এবং কার্যকর আইনি সহায়তার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সাদেকুল ভুঁইয়া, চেয়ারম্যান, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি, ইয়ুথ ফোরাম; সোহান হাফিজ, সেক্রেটারি জেনারেল, ইয়ুথ ফোরাম; বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ইউনিয়নের নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, তরুণ প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
সেমিনারে বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, আইনি সচেতনতা বৃদ্ধি, বৈষম্য দূরীকরণ এবং একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে যুবসমাজের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অংশগ্রহণকারীদের প্রাণবন্ত প্রশ্নোত্তর ও মতবিনিময়ের মাধ্যমে সেমিনারটি একটি ফলপ্রসূ জাতীয় সংলাপে পরিণত হয়।