বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
আর মাত্র একটি ম্যাচ। এরপরই ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ বৈশ্বিক টুর্নামেন্ট বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসরের পর্দা নামবে। দীর্ঘ এক মাস পর আজ রবিবার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে স্পেন-আর্জেন্টিনা ফাইনাল মহারণ।
ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সোনালী ট্রফি উঁচিয়ে ধরার মিশনে এখন আর টিকেই আছে ইউরোপ ও লাতিন আমেরিকার এই দেশ দুটি। আসরে গ্রুপ পর্ব থেকে শুরু করে স্পেন ও আর্জেন্টিনার ফাইনালে আসার পথটাও দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়েরই আভাস দিচ্ছে।