প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 20-07-2026 ইং
সংবাদ শিরোনামঃ . . . ছেড়ে দিতে হবে তাকে স্থান
বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
কাউকে পরোয়া করে না। বরং নিজ স্বভাবে ফুটবল গড়ায়। এর জ্বলন্ত প্রমাণ গতকালের ফাইনালে স্পেনের শিরোপা জয়ের মাধ্যমে শেষ হওয়া বিশ্বকাপ।
দেশের জার্সি গায়ে জমজমাট এই আসরের আগে ক্লাবের হয়ে ইউরোপীয় ফুটবলে কিছু আভাস ছিল। প্রতিপক্ষকে বিন্দুমাত্র পজেশন না দিয়ে ম্যাচ বের করার এমন ছকের স্রষ্টা ইউরোপই।
এ বিশ্বকাপে স্রেফ খেলা দিয়ে মন জয় করেছে স্পেন। অন্য হেভিওয়েটরা সেখানে বহু বিতর্কের উৎস। পার্সোনাল গ্লোরির চেয়ে স্পেনের মনোযোগ ছিল টিম গেমে। হালের অত্যাধুনিক ডাটা সাইন্সের সার্থক প্রয়োগ তারা মাঠে করেছে। ভাগ্য সহায় থাকায় সাফল্য অধরা থাকেনি।
প্রায় দুই দশক ধরে বিশ্ব ফুটবলের ব্র্যান্ড ইমেজ হয়ে ছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালডো। এটা তাদের শেষ বিশ্বকাপ। কিন্তু ফুটবল কোনো খরায় ভুগবে না। কালজয়ী নক্ষত্র হবার সব যোগ্যতা লামিন ইয়ামাল, আর্লিং হাল্যান্ডদের আছে।
এক বাঁক বদলের ক্ষণ হিসেবে চিহ্নিত হতে পারে এই ২৬ এর বিশ্বকাপ। এ পর্ব তাই সনাতনকে বিদায় দিয়ে নতুনদের স্বাগত জানানোর।