প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 26-07-2026 ইং
সংবাদ শিরোনামঃ জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি
বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
চলতি জুলাইয়ের প্রথম ২৫ দিনে দেশে ২২৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২৭ হাজার কোটি টাকার বেশি।
রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৫ জুলাই পর্যন্ত দেশে এসেছে ২২৯ কোটি ৯০ লাখ ডলার। এর মধ্যে ২২ থেকে ২৫ জুলাই—এই তিন দিনেই এসেছে ১২ কোটি ৯০ লাখ ডলার।
গত বছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১৯০ কোটি ৭০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৬ শতাংশ।