প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 09-08-2026 ইং
সংবাদ শিরোনামঃ 'আমি ধার্মিক হয়ে গেছি'
বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
নিজেকে গুটিয়েছেন হাসান মাসুদ। অভিনয় থেকে নিয়েছেন সম্পূর্ণ অবসর। ধর্মকর্ম নিয়েই ব্যস্ত সময় কাটছে তার। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জনপ্রিয় এ অভিনেতা নিজেই জানিয়েছেন বিষয়টি।
পবিত্র হজ পালনের পর নিজের ভেতর পরিবর্তন এসেছে উল্লেখ করে হাসান মাসুদ বলেন, ‘আমি এখন আর অভিনয় করি না। আমি ধার্মিক হয়ে গেছি। সে কারণে শুধু বিজ্ঞাপনের কাজ পেলে করি আর নাহয় করি না। আমি এবার হজ করেছি। এরপর থেকেই আমার ভেতরে পুরোপুরি পরিবর্তন এসেছে।’