বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
রাজধানীতে ডিএমপির অভিযানে ৫০০ জন গ্রেফতার, উদ্ধার অস্ত্র ও মাদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় অপরাধ দমনে দায়ের করা হয়েছে ৫৮টি মামলা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও অপরাধীদের ধরতে এই নিয়মিত অভিযান চালানো হয়।
আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিভাগভিত্তিক গ্রেফতারের চিত্র
মিরপুর বিভাগ: ১০১ জন
মতিঝিল বিভাগ: ৮৫ জন
ওয়ারী বিভাগ: ৬৫ জন
তেজগাঁও বিভাগ: ৫৩ জন
লালবাগ বিভাগ: ৪৯ জন
রমনা বিভাগ: ৪৬ জন
উত্তরা বিভাগ: ৪৩ জন
গুলশান বিভাগ: ৩৪ জন
গোয়েন্দা বিভাগ (ডিবি): ১৭ জন
সিটিটিসি: ৭ জন
উদ্ধারকৃত আলামত ও মালামাল
অভিযানকালে পুলিশ ২টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ৩টি চাপাতি, ১টি হাতুড়ি এবং ১টি খেলনা পিস্তল উদ্ধার করেছে।
মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৬ হাজার ৬৪৭ পিস ইয়াবা, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৪০ বোতল ফেনসিডিল এবং ১০০ গ্রাম ও ৩ পুরিয়া হেরোইন।
এ ছাড়া ৬টি মোবাইল ফোন, ৫ কেজি ওজনের একটি পিতলের জালি জব্দ করার পাশাপাশি ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি প্রক্রিয়া শেষ করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।