সেখানে জানানো হয়, সিরিজটি ১৫ আগস্ট থেকে দেখা যাবে। এরপর শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাাটফর্মে প্রচার হবে এটি।
‘অনন্ত ভালোবাসা’ একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হলো শ্রেণিগত বৈষম্যের মধ্যে জন্ম নেওয়া এক গভীর কিন্তু করুণ প্রেম।
গল্পের কেন্দ্রীয় চরিত্র কেমাল সৈদেরে একজন মধ্যবিত্ত পরিবারের মেধাবী যুবক এবং নিহান সেজিন ধনী পরিবারের এক তরুণী। সম্পূর্ণ ভিন্ন সামাজিক অবস্থান থাকা সত্ত্বেও তাদের মধ্যে গভীর প্রেম গড়ে ওঠে। তবে পারিবারিক ও সামাজিক বাধা, বিশেষ করে ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যবসায়ী এমির কোজওলুর কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়।
নিহানের প্রতি এমিরের একতরফা আসক্তির কারণে বিভিন্ন ষড়যন্ত্রের, পারিবারিক সংকট এবং ভাইয়ের জীবন বাঁচানোর প্রয়োজনে নিহান বিয়েতে সম্মতি দেয়। অন্যদিকে, হৃদয়ভাঙা কেমাল শহর ছেড়ে চলে যায় এবং কয়েক বছর পর একজন সফল প্রকৌশলী হিসেবে ফিরে আসে। এই সময়ে গল্পে প্রতিশোধ, গোপন সত্য, ক্ষমতার দ্বন্দ্ব এবং আত্মত্যাগের নানা উপাদান যুক্ত হয়। কেমাল ও এমিরের মধ্যে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে, যেখানে নিহান মাঝখানে পড়ে যায়। গল্পের অগ্রগতির সাথে সাথে প্রকাশ পায় নানা লুকানো সত্য এবং চরিত্রগুলোর জটিল সম্পর্ক।
মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। ‘অনন্ত ভালোবাসা’ ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর মেরিনা আক্তার মিতু এবং প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।