প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 17-08-2026 ইং
সংবাদ শিরোনামঃ রূপালি পর্দায় রজনীকান্তের ৫১ বছর
বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
ভারতীয় চলচ্চিত্রে ৫১ বছর পূর্ণ করেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। ১৫ আগস্ট অভিনয়জীবনের এই মাইলফলক উদযাপন করলেন তিনি। এ সময় তার নতুন সিনেমা ‘ধরমন’-এর সেটে পরিচালক অশ্বথ মারিমুথু এবং ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের উপস্থিতিতে কেক কেটে রজনীকান্তের বর্ণাঢ্য চলচ্চিত্রযাত্রার ৫১ বছর উদযাপন করা হয়।
কমল হাসান অভিনীত ‘অপূর্ব রাগাঙ্গাল’ সিনেমার মাধ্যমে ১৯৭৫ সালের ১৫ আগস্ট অভিনয়ে অভিষেক ঘটে রজনীকান্তের। শুরুতে পার্শ্বচরিত্র ও খলনায়কের ভূমিকায় অভিনয় করলেও ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন প্রধান অভিনেতা হিসেবে।
পাঁচ দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় তারকায় পরিণত হয়েছেন। ভক্তদের কাছে ‘থালাইভা’ নামে পরিচিত রজনীকান্ত তামিল, তেলেগু, কন্নড়, হিন্দি ও ইংরেজি ভাষার সিনেমায় অভিনয় করেছেন।
বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয়ের পাশাপাশি তার নিজস্ব স্টাইল, সংলাপ বলার ধরন এবং পর্দায় উপস্থিতি তামিল সিনেমার গণ্ডি পেরিয়ে ভারতীয় চলচ্চিত্রে বিশেষ প্রভাব ফেলেছে।