বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
কন্নড় ইন্ডাস্ট্রি
থেকেই
চলচ্চিত্রে
যাত্রা
শুরু
করেছিলেন
জনপ্রিয়
ভারতীয়
অভিনেত্রী
রাশমিকা মন্দনা।
অথচ
সম্প্রতি
সামাজিক
যোগাযোগমাধ্যমে
ছড়িয়ে
পড়ে,
তাকে
কন্নড় সিনেমায় নিষিদ্ধ করা
হয়েছে।
বিষয়টি নিয়ে
বেশ
কিছুদিন
নীরব
থাকলেও
সম্প্রতি
এক
সংবাদমাধ্যমকে
দেওয়া
সাক্ষাৎকারে
এ
নিয়ে
প্রথমবার মুখ খুলেছেন অভিনেত্রী।
গুঞ্জনের সূত্রপাত
ঘটে
যখন
রাশমিকা
তার
পুরনো
প্রযোজনা
সংস্থা
বা
নির্দিষ্ট
কন্নড়
চলচ্চিত্র
নির্মাতাদের
নিয়ে
এক
সাক্ষাৎকারে
মন্তব্য
করেন,
যা
কিছু
ভক্তের
কাছে
নেতিবাচকভাবে
উপস্থাপিত
হয়।
এরপর
থেকেই
কন্নড়
ফিল্ম
ইন্ডাস্ট্রির
একটি
অংশে
তার
বিরুদ্ধে
"অলিখিত নিষেধাজ্ঞা" আরোপের
দাবি
ওঠে।
তবে এখনো
কোনো
চলচ্চিত্র
সমিতি
বা
প্রযোজক
পরিষদ
আনুষ্ঠানিকভাবে
নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি।