বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
বিএনপির নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতাকর্মীরা।
সংগঠনের সদ্য সাবেক সদস্যসচিব আব্দুর রহিমের নেতৃত্বে আজ শনিবার (২২ আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডিতে রুহুল কবির রিজভীর বাসভবনে গিয়ে এ শুভেচ্ছা বিনিময় ও সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সানি, কাজী কামাল উদ্দিন আহমেদ বাঁধন মিয়া ও জহিরুল ইসলাম বাশার।
এছাড়াও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব কে এম সোহেল রানা, সাবেক কেন্দ্রীয় সদস্য হাজী আনোয়ার হোসেন ও মাহবুব আলম সিকদারসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা সেখানে উপস্থিত ছিলেন।