বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ৯৯৪ জন রোগী।
আজ সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক রোগী ভর্তির চিত্র:
খুলনা বিভাগ: ২১৫ জন (সর্বোচ্চ)
ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৫৮ জন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১২৬ জন
বরিশাল বিভাগ: ১১৭ জন
চট্টগ্রাম বিভাগ: ১০৭ জন
ঢাকা উত্তর সিটি করপোরেশন: ৯৭ জন
রাজশাহী বিভাগ: ৭৬ জন
ময়মনসিংহ বিভাগ: ৭১ জন
রংপুর বিভাগ: ২৩ জন
সিলেট বিভাগ: ৪ জন
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯২৩ জনে। মোট আক্রান্ত রোগীদের বিশ্লেষণে দেখা গেছে, তাদের মধ্যে ৬১.৯ শতাংশ পুরুষ এবং ৩৮.১ শতাংশ নারী।
আজ নতুন ৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জনে।