বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
রাজধানীর যাত্রাবাড়ী থানা হাজত থেকে মিতু আক্তার নামে হত্যা মামলার এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে একজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল রয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে তিন দিনের রিমান্ডে থাকা মিতু আক্তার কৌশলে যাত্রাবাড়ী থানা হাজত থেকে পালিয়ে যান।
ঘটনার পর দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।