বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
রাঙামাটির রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের ১৬টি জলকপাট খোলার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। এ জন্য রাঙ্গামাটি, কাপ্তাই ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার রাত ১০টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হতে পারে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার দুপুর ২টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০৫ দশমিক ৬৪ ফুট মিন সি লেভেল (এমএসএল)। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পানি দ্রুত বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিলওয়ের গেট খোলার প্রস্তুতি নেওয়া হয়েছে।
বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে এসব ইউনিট দিয়ে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।