বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
টাইফয়েড রোগ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও টিকাদানের কোনো বিকল্প নেই—এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।
রোববার (১২ অক্টোবর) সকালে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে টাইফয়েডের টিকাদান কার্যক্রম উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। শুধু সঠিক তথ্য, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সময়মতো টিকা গ্রহণের মাধ্যমেই এ রোগ প্রতিরোধ করা সম্ভব।”
তিনি আরও বলেন, “সরকার সারাদেশে টাইফয়েড টিকাদান কর্মসূচি জোরদার করেছে। শিশুদের সুরক্ষায় সকল অভিভাবককে এগিয়ে আসতে হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, রাজধানীসহ সারাদেশে ছয় মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টাইফয়েড টিকা দেওয়া হবে।