বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ারের মাতা নূর জাহান বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১১ অক্টোবর) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
নূর জাহান বেগম পাঁচ পুত্র, দুই কন্যা ও বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গেছে, মরহুমার জানাজা ও দাফনের বিষয়টি পরে জানানো হবে।
সার্ক মহাসচিব গোলাম সারোয়ার তার মায়ের আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।