বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতি ও সিলেবাস রিভিৌর সুযোগ দিতে এবং পবিত্র রমজান মাসের বাস্তবতা বিবেচনা করে এসএসসি পরীক্ষা রোজার পরই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তবে এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
আজ সোমবার (৩১ আগস্ট) চীন সফর শেষে কারিগরি শিক্ষাবোর্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী সার্বিক পরীক্ষার সময়সূচি নিয়ে এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে উত্থাপিত মূল বিষয়াবলি:
এসএসসি পরীক্ষা রোজার পরে নেওয়ার কারণ: মন্ত্রী জানান, পরীক্ষার উপযুক্ত সময় ফেব্রুয়ারি হলেও এবার ১০ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত রমজান থাকবে। পরীক্ষা এগিয়ে এনে জানুয়ারিতে শুরু করলে নবম শ্রেণির শিক্ষার্থীদের রিভিৌর সুযোগ কমে যায়। শিক্ষার্থীদের ক্ষতির হাত থেকে বাঁচাতে এবং সুষ্ঠু রিভিৌর সুযোগ দিতে পরীক্ষা রোজার পরই নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
এইচএসসি পরীক্ষা অপরিবর্তিত: এইচএসসি পরীক্ষা পেছানোর সম্ভাবনা খারিজ করে শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ে বিশেষ কোনো পরিস্থিতি তৈরি না হলে পরীক্ষা পেছাবে না। শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রায় দেড় বছর আগে থেকেই পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার সময় দেওয়া হয়েছে।
ভবিষ্যৎ সমন্বয় পরিকল্পনা: বর্ষা মৌসুম এড়াতে দেশের পরীক্ষার সময়সূচি একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনার পরিকল্পনা রয়েছে। এছাড়া এসএসসি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও বিদেশে উচ্চশিক্ষার একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে আন্তর্জাতিক সমন্বয় সাধনের বিষয়টি বিবেচনা করছে সরকার।