বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
সমাজকর্মভিত্তিক রাজনীতি কী?
প্রচলিত রাজনীতির প্রধান প্রশ্ন — কে রাষ্ট্রের ক্ষমতায় যাবে?
সমাজকর্মভিত্তিক রাজনীতির প্রশ্ন হতে পারে —
“ক্ষমতা ব্যবহার করে মানুষের জীবন ও সক্ষমতার কী পরিবর্তন ঘটানো হবে?”
এই দৃষ্টিভঙ্গিতে রাজনীতি কেবল নির্বাচন, দলীয় সংগঠন বা রাষ্ট্রক্ষমতা দখলের প্রতিযোগিতা নয়। রাজনীতি হয়ে ওঠে মানুষের সামাজিক সক্ষমতা নির্মাণের একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া।
অর্থাৎ একজন রাজনৈতিক নেতা শুধু রাস্তা, সেতু বা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেবেন না; তিনি প্রশ্ন করবেন — একটি গ্রামের মানুষ কীভাবে নিজেরাই আয় সৃষ্টি করবে? একজন তরুণ কীভাবে দক্ষতা অর্জন করবে? একটি পরিবার কীভাবে উদ্যোক্তা হবে? স্থানীয় সম্পদ কীভাবে স্থানীয় অর্থনীতিতে রূপান্তরিত হবে?
এখানেই সমাজকর্মভিত্তিক রাজনীতির সঙ্গে সামাজিক শাসনের সম্পর্ক তৈরি হয়।
তাহলে সামাজিক ব্যবসা কি বাস্তবসম্মত?
অনেকে মনে করতে পারেন, সামাজিক ন্যায়বিচারের সঙ্গে ব্যবসাকে যুক্ত করা একটি অবাস্তব ধারণা। কারণ ব্যবসার উদ্দেশ্য সাধারণত মুনাফা অর্জন, আর সামাজিক ন্যায়বিচারের উদ্দেশ্য সামাজিক কল্যাণ।
কিন্তু এই দ্বন্দ্বটি আসলে ব্যবসার প্রচলিত ধারণার ওপর নির্ভরশীল।
যদি ব্যবসাকে শুধু profit maximization হিসেবে দেখা হয়, তাহলে সামাজিক ব্যবসা অবশ্যই পরস্পরবিরোধী মনে হবে। কাগজে কলমে বা মুখে মহানুভবতার লেবাস পড়ে বলতে পারে অনেকেই ব্যবসা করবো লাভের জন্য না - তা আসলে বেশি দূর যাবে না।
যতদিন ড. ইউনূস সাহেব বেঁচে আছেন ততদিন হেসে হেসে বিষয়টি টিকিয়ে রাখবেন কিন্তু আমি মনে করি তা টেকসই না ।
কিন্তু যদি রাজনীতিকে দেখা হয় — “সামাজিক সমস্যা সমাধানের জন্য টেকসই নেতৃত্ব তৈরির ব্যবস্থা।”
আমরা মানুষ তৈরি করছি সে ভাবনাটি সবসময় গুরুত্বপূর্ণ ।
হিসাবে তাহলে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন।
সামাজিক ব্যবসার মূল যুক্তি হলো — একটি সামাজিক সমস্যার সমাধান এমন একটি অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে করা, যা দীর্ঘমেয়াদে নিজেকে টিকিয়ে রাখতে পারে এবং মানুষের নির্ভরশীলতা কমিয়ে সক্ষমতা বাড়াতে পারে। কিন্তু মানুষতো ব্যবসা শুরুই করবে না লাভের মুখ না দেখলে।
অর্থাৎ,
Charity মানুষকে সাহায্য করে।
Social work মানুষকে সক্ষম করে।
Social politics সেই সক্ষমতাকে রাজনৈতিকভাবে টেকসই করতে পারে।
(বি:দ্রষ্টব্য- আমি ভাবনা প্রসূত কোনো লেখা লিখি নাই কিংবা ধারণা নির্ভরও কথাও বলছি না। কারণ, আমি সামাজিক ব্যবসা নিয়ে দীর্ঘদিন অন্তর দিয়ে কাজ করেছি তারপর - সমাজকর্মভিত্তিক রাজনীতি নিয়ে মাঠ চর্চা ও গবেষণা অব্যাহত রেখেছি।)