বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
তেজাবি সোনার দাম বাড়ায় দেশের বাজারে সোনা-রুপার দাম বাড়ানো হয়েছে। প্রতিভরি সোনার দাম পাঁচ হাজার ৪৮২ টাকা আর রুপার দাম ১১৭ টাকা বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পাঁচ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।
২১ ক্যারেটের এক ভরি সোনার দাম পাঁচ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৬ হাজার ৬৯০ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম চার হাজার ৪৯১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম তিন হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ টাকা ৫৮ হাজার ৯৮০ টাকা।