বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আবারও নিশ্চিত করে বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় ফরেন সার্ভিস একাডেমিতে, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতবিনিময়ের অংশ হিসেবে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা। তাঁরা নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে নির্বাচনকালীন পরিবেশ তৈরিতে ইতিবাচক অগ্রগতি দেখতে চান বলে মত দেন।
জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য করতে তারা ধারাবাহিকভাবে রাজনৈতিক সংলাপ চালিয়ে যাবে।