বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
দুইদিন চিকিৎসা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে গুলশানের নিজ বাসভবনে পৌঁছেছেন।
তাকে বহনকারী গাড়িবহর নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নিয়ে চলাচল করে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। পরিবারের সদস্যরা ও চিকিৎসকরা তার সুস্থতা নিশ্চিত করেছেন।
বর্তমানে খালেদা জিয়া বাসায় বিশ্রামে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।