বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
‘জুলাই সনদ’
স্বাক্ষরকে
বাংলাদেশের
রাজনৈতিক
ঐক্য
ও
সংস্কারের
পথে
একটি
গুরুত্বপূর্ণ
অগ্রগতি
হিসেবে
অভিহিত
করেছেন
বাংলাদেশে
নিযুক্ত
ইউরোপীয়
ইউনিয়নের
(ইইউ)
রাষ্ট্রদূত
মাইকেল
মিলার।
শুক্রবার
(১৮ অক্টোবর) ফেসবুক পোস্টে মিলার লেখেন, ‘জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত। এই দলিল মৌলিক সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে ওঠা ব্যাপক ঐকমত্যের প্রতিফলন।’
তিনি বলেন,
“এই
সনদ
রাজনৈতিক
দলগুলোর
মধ্যে
গণতন্ত্র,
স্বচ্ছতা
ও
জবাবদিহিতার
ভিত্তিতে
একটি
কার্যকর
সংলাপের
সূচনা
করেছে,
যা
২০২৬
সালের
জাতীয়
নির্বাচনের
প্রস্তুতিকে
আরও
এক
ধাপ
এগিয়ে
দিয়েছে।”
মাইকেল মিলার
আরও
বলেন,
“বাংলাদেশের
ভবিষ্যৎ
গণতন্ত্রের
ভিত্তি
গড়তে
এই
ধরনের
উদ্যোগ
অত্যন্ত
ইতিবাচক।
রাজনৈতিক
দলগুলোর
মধ্যে
মতপার্থক্য
থাকতেই
পারে,
কিন্তু
একটি
সাধারণ
লক্ষ্যে
একমত
হওয়া
একটি
উন্নত
গণতন্ত্রের
লক্ষণ।”
তিনি বলেন,
ইইউ
সবসময়
বাংলাদেশে
একটি
অংশগ্রহণমূলক,
শান্তিপূর্ণ
ও
স্বচ্ছ
নির্বাচন
প্রক্রিয়া
দেখতে
চায়
এবং
সেই
লক্ষ্যে
জাতীয়
সংলাপ
ও
রাজনৈতিক
উদ্যোগকে
স্বাগত
জানায়।
‘জুলাই সনদ’-এ
স্বাক্ষর
করা
দলগুলোর
উদ্দেশে
তিনি
বলেন,
“এই
উদ্যোগ
যেন
শুধু
কাগজে-কলমে
সীমাবদ্ধ
না
থাকে,
বাস্তবায়নের
দিকেও
নজর
দিতে
হবে।”