বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে বর্ষা নামে এক এইচএসসি শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটের দিকে পুরান ঢাকার বংশালের নূর বক্স রোডে অবস্থিত ‘রৌশান ভিলা’ থেকে তাকে আটক করা হয়। আটককৃত বর্ষা ঢাকা মহানগর মহিলা কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বর্ষার বাসায় টিউশন করাতেন জুবায়েদ। ব্যক্তিগতভাবে পরিচিত হওয়ায় জুবায়েদের শেষ দেখা করার স্থান হিসেবেও বর্ষার নাম উঠে আসে। এই সূত্র ধরেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এর আগে সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলা এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে জুবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং হত্যাকাণ্ডের পেছনের কারণ জানতে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।