বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসাইন হত্যা মামলায় প্রধান অভিযুক্ত মাহির রহমানসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ সূত্র।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর থেকেই মাহির আত্মগোপনে ছিলেন। পরে তাঁর মা-ই নিজে তাকে থানায় নিয়ে আসেন এবং পুলিশের কাছে সোপর্দ করেন। অন্য দুইজনকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ২২ অক্টোবরের বিশ্ববিদ্যালয় দিবসের সব অনুষ্ঠান স্থগিত করে এবং দুই দিন শোক পালনের ঘোষণা দেয়। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানানো হয়।
ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন,
“গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত চার্জশিট দেওয়ার প্রস্তুতি চলছে।”