বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "নির্বাচন যেন পিছিয়ে যায়, সময়মত যেন নির্বাচন না হয়, সে চেষ্টাই করছে কিছু দল।"
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে ‘শহীদ জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দেশের রাজনীতি, অর্থনীতি এবং শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হওয়া অত্যন্ত জরুরি। মির্জা ফখরুলের মতে, সময়মতো নির্বাচন নিশ্চিত করা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনগণের আস্থা বজায় রাখার জন্য অপরিহার্য।
তিনি দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, তারা জনগণের স্বার্থে এবং দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করবে।